
আসসালাম আলাইকুম/নমস্কার,
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত পর্যটন নগরী কক্সবাজার। এ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হল- মাতামহুরী নদী বেষ্টিত চকরিয়া উপজেলাস্থ হারবাং ইউনিয়নে শাক্যমুনি উচ্চ বিদ্যালয়ের অবস্থান। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি এতদ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে এলাকার শিশু-কিশোর ও যুবকদের আলোর ভূবনে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এ প্রতিষ্ঠানটি বহু বছর ধরে প্রতিশ্রুতিপূর্ণ ফলাফলের মাধ্যমে কর্তৃপক্ষ ও দেশের আপমর জনসাধারণের সুদৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছে। এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বহু কৃতি শিক্ষার্থী ও নন্দিত ব্যক্তিত্ব দেশ ও জাতির সেবাকর্মে আজ ও নিজেদের উৎসর্গ করে সুখ্যাতি ও সুনাম অর্জন করছে। শিক্ষাই শক্তি। শিক্ষা একটি দর্শন। ইহা অনন্ত সাধনার সামগ্রী। শিক্ষা হচ্ছে শরীর মন ও আত্মার সুসামঞ্জস্য বর্ধন এবং জিজ্ঞাসার মাধ্যমে সত্যের সন্ধান আর এ সত্য উদঘাটনে শিক্ষক ও শিক্ষার্থী একই পথের সহযাত্রী। শিক্ষার লক্ষ্য হচ্ছে নিজেকে জানা, স্রষ্টাকে জানা এবং স্রষ্টা, সৃষ্টি ও তার মাঝে মানুষের অবস্থান ও দায়িত্ব সচেতনতা অর্জন করা অর্থাৎ শিক্ষার সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিত্বের পূর্ণ শিক্ষার একটি ত্রি-মেরু প্রক্রিয়া(শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা)। এই ত্রিবিধ সঠিক সমন্বয়ে একজন শিক্ষার্থী তার জীবনের পরিপূর্ণতা লাভ করে। আসুন, ত্রি-মেরুর সমন্বিত প্রচেষ্টা ও সুমহান দায়িত্ব পালনের মাধ্যমে জাতির আশা-আকাঙ্খা ও আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ এ কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথ পরিচালিত করে সুশিক্ষিত, দায়িত্ববোধ সম্পন্ন আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় পথ হোক আমাদের অঙ্গীকার।
চহলাপ্রু
প্রধান শিক্ষক
শাক্যমুনি উচ্চ বিদ্যালয়